রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে চার নারী শ্রমিক আহত হয়েছেন।
এরা হলেন- সালমা বেগম (৫০), আম্বিয়া বেগম (৪০), রত্না বেগম (২০) হিরণ বাসি (৪০)। এদের মধ্যে সালমা বেগম গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানান, সকালে তারা ওই এলাকায় মাটি কাটার কাজ করছিলেন। এ সময় লাল টেপে মোড়ানো একটি কৌটায় কোদালের ঘা লাগলে সঙ্গে সঙ্গেই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পরেই অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়









