শেষ পর্যন্ত বাঁচানো গেলে না বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সদর (বরিশাল-৫) আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণকে। বরিশালের জনপ্রিয় এই নেতা আজ বুধবার সকালে চলে যান না ফেরার দেশে (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।তিনি দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।অবশেষে বুধবার সকাল ৭ টায় চিকিৎসকদের সকল প্রচেষ্ট ব্যর্থ হয়ে যায়। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বরিশালের সাবেক এই মেয়র।হাসপাতালে থাকা বিএম কলেজ ছাত্রকল্যাণ পরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শওকত হোসেন হিরনের জানাজা অনুষ্ঠিত হবে।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল জানান,পরের দিন বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে তার মৃতদেহ বরিশালে নেয়া হবে। ওইদিন তার মৃহদেহ নিজ বাসভবনে রাখা হবে।
পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হিরণের মরদেহ শুক্রবার সকাল ১০টায় বরিশাল আওয়ামী লীগের কার্যালয়ে রাখা হবে বলে জানান আফজালুল করিম।
শুক্রবার দুপুর আড়াইটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দ্বিতীয় জানাজা শেষে আলেকান্দায় পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
হিরণের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগ সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সাতদিন দলীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ ও মহানগরীর ৩০ ওয়ার্ডের মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা।
রিশালের এই সাবেক মেয়রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিবর্গ, জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোকা প্রকাশ করেছেন।
গত ২২ মার্চ রাত ১০টায় হিরণ বরিশাল ক্লাবের সামনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রবিবার তার মস্তিষ্কে ‘ডিকমপ্রেসিভ ক্রানেকটমি’ নামে একটি অস্ত্রোপচার করা হয়।
পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাতে হিরণকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে তার একটি অস্ত্রোপচার করা হয়। এরপরও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে দেশে ফিরিয়ে এনে পুনরায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক: বরিশাল-৫ আসনের সাংসদ শওকত হোসেন হিরণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






