বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী রাজ্জাক শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের আইসিইউতে আছেন। রাজ্জাকের চিকিৎসার তত্ত্বাবধানে আছেন চিকিৎসক জুবায়ের আহমেদ।
এর আগে বেশ কয়েকদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিছানা ছেড়ে গুলশানের বাসায় চলে যান তিনি। কিন্তু শুক্রবার সকালে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।









