রাজধানীর মোহাম্মদপুরে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হোসেন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বছিলা রোডে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিলেন আনিসুর। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন—প্রাথমিকভাবে তা জানা যায়নি। তাঁর কোনো স্বজনদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।









