ফরিদপুরের বোয়ালমারীর শেখর ইউনিয়নের তেলজুড়ি এলাকায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া দুই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, শনিবার সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা যায়নি।
শুক্রবার রাত ৯টার দিকে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি নিধিপুর গ্রামের আফতাব মোল্লা (৩০) ও দুর্গাপুর চকপাড়ার মিরাজ মোল্লাকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে দুই জনকে ছাড়িয়ে নেয় স্থানীয়রা।
তাদের ইটের আঘাতে পুলিশ কনেস্টেবল সাখাওয়াত হোসেন (৫৫) ও হারুন অর রশিদকে (৬০) আহত হয়। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
ওসি রুহুল আমিন বলেন, রাতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মাহী কাজী নামের এক ব্যক্তিকে আটক করলেও ছিনিয়ে নেয়া দুই আসামিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।”
“আসামিদের গ্রেপ্তাররের চেষ্টা চলছে। দ্রুতই গ্রেপ্তার সম্ভব হবে বলে আশা করছি।”
আহত দুই পুলিশকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।







