ঢাকা দ্বিতীয় নিকৃষ্ট শহর

0
205
Print Friendly, PDF & Email

বাংলাদেশের রাজধানী ঢাকা এশিয়া মহদেশের ‘দ্বিতীয় নিকৃষ্ট’ শহর। সম্প্রতি ‘মারসার কনসালটিং গ্রুপ’ পরিচালিত জীবনমান বিষয়ক চলতি বছরের এক জরিপে একথা বলা হয়েছে। তাদের তথ্য মতে এশিয়ার সব থেকে নিকৃষ্ট শহর তাজিকিস্তানের ‘দুশানবে’।

এই জরিপে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। শীর্ষ পাঁচের বাকি চারটি শহরই জাপানের। শহরগুলো হলো টোকিও, কোবে, ইয়োকোহামা ও ওসাকা। অন্যদিকে এশিয়ার নিকৃষ্ট শহরগুলো হল দুশানবে (তাজিকিস্তান), ঢাকা (বাংলাদেশ), আশখাবাদ (তুর্কমেনিস্তান), বিশকেক (কিরগিজিস্তান) ও তাসখন্দ (উজবেকিস্তান)। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভালো শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

এছাড়াও জরিপে সবচেয়ে ভালো শহরের মর্যাদা পেয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাসহ জুরিখ (সুইজারল্যান্ড), অকল্যান্ড (নিউজিল্যান্ড), মিউনিখ (জার্মানি) ও ভ্যাংকুবার (কানাডা)। অন্যদিকে ‘নিকৃষ্ট’ শহর হিসেবে ইরাকের বাগদাদ ও অবস্থান পেয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ‘রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধ, দূষণসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের ২২৩টি শহরের তালিকা তৈরি করা হয়েছে। এতে ঢাকার অবস্থান ২০৮তম। মধ্যপ্রাচ্যকে এশিয়ার বাইরে রেখে ওই অঞ্চলের দেশগুলোর আলাদা তালিকা করা হয়েছে।’

শেয়ার করুন