টি-২০ বিশ্বকাপ : পাকিস্তান-ভারত দিয়ে শুরু হচ্ছে সুপার ১০

0
197
Print Friendly, PDF & Email

টি-২০ বিশ^ কাপে প্রথম পর্বের খেলা শেষে আজ শুক্রবার মাঠে নামছে ক্রিকেটের শীর্ষ আটটি দল। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যচে মিরপুরস্থ শেরে বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নিজেদের জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখতে চাইবে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামুলক ছোট দলগুলোসহ মোট ১৬ দলের এ টুর্নামেন্টের প্রথম পর্বে অংশ নেয়া ৮ দলের মধ্য থেকে দু’টি দ্বিতীয় পর্বে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাবে।
সুপার টেন পর্বে এশিয়ার দুই জায়ান্ট ভারত-পাকিস্তান ছাড়া ওয়েষ্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং বাছাই পর্ব থেকে উন্নীত একটিসহ মোট পাঁচ নদল খেলবে দুই নম্বর গ্র“পে।
বাছাই পর্ব থেকে উন্নীত অপর দলটি এক নম্বর গ্র“পে খেলবে দণি আফ্রিকা, শ্রীলংকা, ইংল্যান্ড ও নিউজির‌্যান্ডের সঙ্গে। উভয় গ্র“প থেকে শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে।
টি-২০ ইতিহাসে প্রথমবারের মত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর ল্েয পাকিস্তানের মাঠে নামার আগ মুহূর্তে জানা যাবে বাছাই পর্ব থেকে কোন দুটি দল দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের আগে আত্মবিশ^াসী পাকিস্তান দলের কোচ সঈন খান বলেন,‘ এ মাসেই এশিয়া কাপে আমরা ভারতকে হারিয়েছি এবং এ দলটি ইতিহাস রচনা করার মত।’
তিনি আরো বলেন, ‘তবে অবশ্যই তারা মাঠে নির্ভয়ে খেলবে এবং ফল নিয়ে দুঃশ্চিন্তা করবেনা।’
এ টুর্নামেন্টের ইতিহাসে ভারতকে কখনো হারাতে না পারলেও টি-২০ বিশ^ কাপে প্রতিপরে চেয়ে পাকিস্তানের রেকর্ড তুলনামুলক ভাল হওয়ায় অধিনায়ক মোহাম্মদ হাফিজের আত্মাবিশ^াসটা আরো বাড়িয়ে দেবে।
ইতোপুর্বে চার বার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথমবার রানার্স আপ হওয়ার পর ২০০৯ সালে ইংল্যান্ডের আসরে চ্যাম্পিয়ন হওয়া সহ প্রতিবারই নুন্যতম সেমিফাইনাল খেলেছে পাকিস্তান।
পান্তরে গত ছয় বছরে ইন্ডিয়ান প্রিমিয়া লীগ (আইপিএল) অনেক জনপ্রিয়তা লাভ করা সত্বেও ২০০৭ সালে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত আর কখেনো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি।
আজ সন্ধ্যার ম্যাচে মাঠে নামার আগে আগের ম্যাচগুলোর ফলগুলো ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য অবান্তর।
২০১২ আসরে নক আউট পর্বে উঠতেও ব্যর্থ হওয়ায় ভারতীয় দলের দারুন সমালোচনা হলেও ধোনি বলেন, ‘অতীতের কোন ম্যাচের প্রভাবই এ ম্যাচে পড়বেনা।’
‘সব সময়ই আগামী ম্যাচটা গুরুত্বপূর্ণ, যেমন শুক্রবারের ম্যাচটা। তাই পিছনেরটা নয় আগামীকালের ম্যাচেই আমাদের দৃষ্টি।’
সত্যিকারার্থে আনপ্রেডক্টেবল টি-২০ ক্রিকেট। যার প্রমাণ গত চার আসরে চ্যাম্পিয়ন চার দল। প্রথম ও দ্বিতীয়বার এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তান এবং এরপর ২০১০ সালে ইংল্যান্ড ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি সম্প্রতি নিজ মাঠে ইংল্যান্ডের বিপে সিরিজ ছাড়াও বিশ^ ক্রিকেটের সবচেয়ে ধ্বসাংত্মক ব্যাটসম্যান ওপেনার ক্রিস গেইলকে নিয়ে শিরোপা অন্ন রাখার ব্যাপারে আত্মবিশ^াসী।
টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষ দল শ্রীলংকা প্রায় দেড় মাসের বেশী সময় বাংলাদেশে কাটিয়ে এ মাসের প্রথম দিকে এশিয়া কাপের শিরোপা জয় করেছে।
ট্রফি কেবিনেটে স্থান দিতে প্রথমবারের মত টি-২০ বিশ^ কাপ শিরোপা জয়ের ল্েয অস্ট্রেলিয়া দলে নিয়েছে ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান ব্র্যাড হজ এবং ৪৩ বছর বয়সী স্পিনার ব্র্যাড হগকে। তবে পায়ের পাতায় ইনফেকশনের কারণে দলে সেরা পেসার মিচেল জনসনকে পাচ্ছেনা অস্ট্রেলিয়া। পক্ষান্তরে ইনজুরির কারণে জো রুট ও বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যন্ড।
চার বছর আগে ইংল্যান্ড দলের শিরোপা জয়ের নায়ক কেভিন পিটারসেনও নেই ইংলিশ দলে।
সম্প্রতি গ্রায়েম স্মিথ ও জক ক্যালিসের অবসরের পর নতুন যুগে পা রাখছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও শিরোপার কঠিন দাবিদার।
৬ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন