বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠক করলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার রাতে গুলশানে মজীনার বাসভবনে দু’ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
সম্প্রতি কারামুক্তির পর মজীনার সঙ্গে মওদুদের এটাই প্রথম বৈঠক। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মওদুদের কারাজীবনসহ সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বৈঠক নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
ব্যারিস্টার মওদুদ গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেলেও গত এক মাস রাজনীতিতে তার উল্লেখযোগ্য বিচরণ দেখা যায়নি। সোমবার রাতের বৈঠক তাই নানামুখী আলোচনারও জন্ম দিয়েছে।
এর আগে ব্যারিস্টার মওদুদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে গিয়েছিলেন মজীনা।







