চকবাজারে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

0
261
Print Friendly, PDF & Email

রাজধানীর চকবাজার এলাকায় ৬ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে রাসেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষিত ওই শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।
চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে রাসেল ওই শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময়ে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে রাসেলকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাসেলকে আটক করে।
এ ঘটনায় চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন