ময়মনসিংহে প্রিজন ভ্যানে হামলা করে আসামি ছিনতাই, পুলিশ নিহত

0
185
Print Friendly, PDF & Email

ময়মনসিংহে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ৩ আসামি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। পথিমধ্যে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা প্রিজন ভ্যানে সশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়ে মারে।

শেয়ার করুন