সাতকানিয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মী আটক

0
339
Print Friendly, PDF & Email

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টিকারী জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ধরতে শুক্রবার রাতভর ছদাহাসহ আশাপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ।

সাতকানিয়া থানার ওসি মো.খালেদ হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশের নিয়মিত অভিযানের মুখে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। সম্প্রতি তারা আবারও এলাকায় ফিরেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে। আমরা যাচাইবাছাই করছি।

‌উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের ছদাহা গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক শিবির কর্মী নিহত এবং আরও এক শিবির কর্মী আহত হয়।

সাতকানিয়া থানার ওসি জানান, আটক ১০ জনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে সন্ত্রাসের জনপদে পরিণত করে জামায়াত-শিবির।

শেয়ার করুন