নওগাঁয় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন উপজেলা ফোরাম সভা অনুষ্ঠিত

0
288
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন খান ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন আকতার৷ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা ফোরামের সভাপতি দেওয়ান শাহিন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে ফোরামের উপদেষ্টা ও বে-সরকারী সংস্থা আপোসের নির্বাহী পরিচালক এস,এম শহীদুল ইসলাম, ফোরামের সাধারন সম্পাদক মরিয়ম বেগম, খান ফাউন্ডেশানের নওগাঁর সমন্বয়কারী মাসুদুর রহমান, মাঠ কর্মকর্তা নূরম্নজ্জামান বুলবুল, নারী নেত্রী সুরাইয়া বেগম, হাসনা হেনা, শহিদুল প্রমূখ বক্তব্য রাখেন৷#

নওগাঁয় ২৪তম পলস্ন্লী বিদু্যত্‍ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ২৪তম পলস্নীবদু্যত্‍ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার সকালে শহরের চকবিরাম পললস্নী বিদু্যত্‍ সমিতির চত্বরে এর আয়োজন করে৷ পলস্ন্লী বিদুত্‍ সমিতির পরিচালক মন্ডলীর সভাপতি নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পললস্নী বিদু্যত্‍ সমিতিরি সচিব সোলাইমান আলী রনি, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হোসেন, জেনারেল ম্যানেজার নূরম্নর রহমান, পরিচালক সামসুল হক বকুল ও মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন৷ পরে জেলার সবের্্বাচ্চ বিদুত্‍ ব্যবহারকারী ও নিয়মিত বিল পরিশোধকারী দের মধ্যে লটারীর মাধ্যমে লটারীর মাধ্যমে পুরস্কৃত করা হয়৷ পরিচালক মন্ডলীর ভোটের মাধ্যমে সামসুল হক বকুলকে সভাপতি ও মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করে একটি পুনাঙ্গ কমিটি গঠিত হয়৷ পরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়৷#

সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়েছে নওগাঁ’র হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, বাড়ীঘরে অগি্নসংযোসহ সম্প্রতি মহাদেবপুর কালীমন্দিরে প্রতীমা ভাংচুর এবং অগি্নসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক শ্রী মনোজিত্‍ কুমার সরকার৷ এক বিবৃতিতে অবিলম্বে এসব হামলা বন্ধের ব্যবস্থাকরণসহ হামলাকারীদের বিরম্নদ্ধে বিচার বিভাগীয় তদনত্ম সাপেৰে দৃষ্টানত্মমুলক শাসত্মির দাবী জানানো হয়েছে৷ #

নওগাঁয় ২টি বাড়ীতে দুর্ধর্ষ ডকাতি, সোনার গহনা ও নগদ টাকা লুট
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার ভীমপুর বাজারে বুধবার রাতে ২টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে৷ ডাকাত দল বাড়ির সদস্যদের মারপিট করে সোনার গহনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়৷ এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে৷
জানা গেছে, বুধবার গভীর রাতে নওগাঁ সদর উপজেলার ভীমপুর বাজারের পাশে দুই ভাই গনেশ চন্দ্র ও নিবারন চন্দ্রের বাড়ীতে ১০/১৫ জনের একদল ডাকাত প্রবেশ করে৷ নিবারন চন্দ্র জানান, টিনের দরজা কেটে ডাকাতরা বাড়ির ভিতরে প্রবেশ করে সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে৷ এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের ব্যাপক মারপিট করে প্রায় ৩ ভরি সোনার গহনা সহ ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়৷ তিনি জানান, এলাকার কতিপয় ব্যক্তি তাদের পরিবারের উপর নানা ভাবে অত্যাচার করে আসছে, ডাকাতির ঘটনা সেই ধারাবাহিকতার অংশ৷ নওগাঁ মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ডাকাতির ঘটনার বিষয় স্বীকার করে জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয় চলছে৷ নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দীন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ও ভীমপুর পুলিশ তদনত্ম কেন্দ্রের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷#

নওগাঁয় অসহায় ও দুঃস্থ মুসল্লিদের বিশ্ব ইসত্মেমায় যাওয়ার উদ্ভোবন
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ রিঙ্া-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মুসল্লিদের বিশ্ব ইনত্মেমায় যাওয়ার উদ্ভোবন করা হয়েছে৷ মোট ৭০ জন মুসল্লী সেখানে যাবেন এবং সমুদয় খরচ বহন করবেন রিঙ্া-ভ্যান শ্রমিক ইউনিয়ন৷
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরে বাইপাস সড়কে নওগাঁ সদর উপজেলার রিঙ্া-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এহসান আলী ও সাধারন সম্পাদক আব্দুল খালেকের উদ্যোগে নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি বিশ্ব ইনত্মেমায় মুসল্লিদের যাওয়ার প্রক্কালে দোয়া ও আনুষ্ঠানিক উদ্ভোধন করেন৷ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম দুলু, পৌর কমিশনার মেহেদী হাসান, ফারম্নকুজ্জান ফারম্নক, আব্দুল রাজ্জাক ও শহীদুল ইসলাম টুকু প্রমুখ৷

নওগাঁয় প্রকাশ্যে বিক্রয় হচ্ছে নিষিদ্ধ নোট বই ঃ প্রশাসন নিরব
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় প্রকাশ্যে বিক্রয় হচ্ছে নিষিদ্ধ নোট বই৷ জেলার ১১টি উপজেলায় ১৩২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে৷ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ৩৯০টি, জুনিয়র হইস্কুল ৬১টি, স্কুল এন্ড কলেজ ১০টি ও সরকারী হইস্কুল ৪টি, দাখিল মাদ্রাসা ২৮১টি৷ ঐসব স্কুল ও মাদ্রাসার ক্ষমতাবান শিক্ষকদের নোট কোম্পানীগুলো অর্থের বিনিময়ে কাজে লাগিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের উত্‍সাহিত করছে নিষিদ্ধ নোট বই কিনতে৷ অভিযোগ রয়েছে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট শিক্ষক নিধারিত নোট বই বিক্রির সাথে সরাসরি জড়িত৷ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রকাশনার পক্ষে থেকে মাধ্যমিক পয়র্াযের শিক্ষক সমিতিকে মোটা অংকের টাকা ও শিক্ষকদেরকে ব্যাগসহ বিভিন্ন উপঢৌকন দিয়ে গাইড বইয়ের পাশাপাশি প্রতি শ্রেনীর জন্য বাংলা ও ইংরেজী গ্রামার কিনতে বাধ্য করা হচ্ছে৷ সমিতি প্রদত্ত বুক লিস্টে উল্ল্লেখিত গ্রামার বই না কিনলে শিক্ষার্থীদের হুমকি প্রদান করার অভিযোগ ও রয়েছে৷ এই বুক লিস্টের পক্ষে নিধর্ারিত শিক্ষক আবার প্রতিনিধি হয়ে বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষাথর্ীদের নোট বই কেনার জন্য উত্‍সাহ যোগাচ্ছেন৷ কোন শিক্ষাথর্ী সেই নিধর্ারিত বই না নিয়ে ক্লাশে আসলে তাকে ধমকানো হচ্ছে৷ জেলা শহরের বিভিন্ন বইয়ের দোকানগুলোতে লেকচার, পাঞ্জেরী, স্কয়ার, জুপিটার, কেয়ার, মাধ্যমিক সত্মরের পাঞ্জেরী, দিকদর্শন, অনুপম নোট বই প্রকাশ্য বিক্রি হচ্ছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, নোট বই দিয়ে শিক্ষার্থীদের পড়াতে সুবিধা হচ্ছে৷ ছাত্র-ছাত্রীরা সহজেই নোট বই মুখস্থ করে পড়া তৈরি করতে পারছে৷ এদিকে শিক্ষাবিদরা বলেন, বর্তমান শিক্ষা পদ্ধতি সৃজনশীল পদ্ধতি৷ এখানে নোট বইয়ের কোনো সহযোগিতার প্রয়োজন নেই৷ নোট বই পড়লে শিক্ষার বর্তমান উদ্দেশ্য নস্যাত্‍ হবে৷ নোট বই কিনতে আসা এক অভিভাবক শেরে মোগল জুয়েল জানান, বিদ্যালয়ের নির্দেশ মতে ৭ম শ্রেনীর এক সেট লেকচার সিরিজের গাইড বই কিনতে ব্যাধ্য হলাম৷
এ ব্যাপারে লেকচার পাবলিকেশনের নওগাঁ শাখার জোনাল ম্যানেজার দেবাশীষ মন্ডল তাপস জানান, দ্বিতীয় শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত আমাদের কোন নোট বই নেই৷ বাজারে যেসব লেকচার গাইড অষ্টম শ্রেনী পর্যনত্ম পাওয়া যাচ্ছে সেগুলি নকল৷ বাংলাদেশ পুসত্মক বিক্রেতা সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি শাহজাহান আলী জানান, আমরা কোন নিষিদ্ধ নোট বই বিক্রি করিনা৷ যে বইগুলি বিক্রি করা হয় সেগুলি অনুশীলনমূলক বই৷ এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার খন্দকার রেজাউল করিম জানান, সৃজনশীল পদ্ধতি হওয়ায় নোট বই পড়ানোর কোনো সুযোগ নেই৷ কোন বিদ্যালয়ে যদি নোট বই ব্যবহার দেখা যায় তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে৷

নওগাঁর ধামইরহাটের আদিবাসী পলস্নীগুলোতে রাতে জেগে পাহারা চলছে
মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আদিবাসী পলস্নীগুলো রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছে আদিবাসীরা৷ প্রশাসন ও অন্যান্য ধর্মাম্বলী লোকদের পৰ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে৷ বর্তমানে এলাকায় এখন শানত্মিপূর্ণ পরিবেশ বিরাজ করছে৷
জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সারাদেশের ন্যায় ধামইরহাট উপজেলার আদিবাসী ও সংখ্যালঘু এলাকার ওই সব পরিবারের খড়ের পালায় ধারাবাহিকভাবে অগি্ন সংযোগের ঘটনা ঘটেছে৷ চলতি মাসে এক রাতে ৯-১০টি আদিবাসী পরিবারের খড়ের গাদায় অগি্ন সংযোগের ঘটনা ও হিন্দু পরিবারের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকার আইন পরিস্থিতি অনেকটা অবনতি হয়৷ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাগণ এলাকায় এসে নিজ নিজ এলাকায় রাতে পাহারা ব্যবস্থা জোরদার করতে জনগণকে উদ্বুত্ত করেছেন৷ উপজেলার আদিবাসী অধু্যষিত তালঝারী,জগদল,বেনীদুয়ার,মঙ্গলবাড়ী গোয়ালপাড়া এলাকা গিয়ে দেখে গেছে আদিবাসী ও সংখ্যালঘু পরিবারের সদস্যরা ৭-৮ জন করে দল বেঁধে প্রচন্ড শীত ও ঘন কুয়াশা উপেৰা করে রাত ৯ টা থেকে ভোর পর্যনত্ম পর্যায়ক্রমে পাহারা দিচ্ছে৷ আদিবাসী পলস্নী তালঝারী গ্রামের নিতাই চন্দ্র শীল,দীণেশ চন্দ্র শীল ও জিলস্নু মার্ডির সাথে কথা বলে জানা যায়,শুধু আদিবাসীরা রাতে গ্রামটিকে পাহারা দিচ্ছে৷ তবে থানা পুলিশ,আনসার,ভিডিপি,চৌকিদার ও মুসলিম পরিবারের লোকজন নিয়মিত তাদের খোঁজ খবর ও সহযোগিতা প্রদান করছেন৷ এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হক বলেন,এলাকার শানত্মি শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার লৰে গ্রামবাসীকে নিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে৷ তিনি আরও দাবী করেন বর্তমান এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে৷

শেয়ার করুন