কারামুক্ত বড় ভাইকে কুপিয়ে হত্যা

0
479
Print Friendly, PDF & Email

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আবুল বাশার (৩৮)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পার্ক রোড এলাকায় এ খুনের ঘটনা ঘটে। রাত সাড়ে ৭ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল বাশার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের আলী আজমের ছেলে।

নিহতের স্বজন অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, কয়েকদিন আগে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন আবুল বাশার। বুধবার সন্ধ্যায় জামিনে বের হয়ে তিনি এক আত্মীয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

মাহবুবুর রহমান আরো জানান, পথিমধ্যে নগরীর পার্ক রোড এলাকায় পৌঁছলে ছোট ভাই ইসমাইলের নেতৃত্বে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় কুমেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, ঘটনার শিকার আবুল বাশার কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরে। ছোট ভাই ইসমাইলের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ইসমাইলের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আবুল বাশার।

শেয়ার করুন