এলজিইডিতে ফোর্স ফেয়ারওয়েল

0
289
Print Friendly, PDF & Email

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফ হোসেনের চাকরির বয়স শেষ হবে ৩১ জানুয়ারি। অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে তার অবসর শুরু হবে। নিয়ম অনুযায়ী অবসর শুরু হবার পরই বিদায় সম্বর্ধনা দেয়ার কথা। অথচ আশরাফ হোসেনকে চাকরির বয়স শেষ হবার ৪দিন আগেই ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করেছেন সংস্থার শীর্ষ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফ হোসেনকে এ বিদায় সম্বর্ধনা দেওয়া হয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই এ ধরনের বিদায় সম্বর্ধনা এলজিইডিতে নতুন বির্তকের সৃষ্টি করেছে। ক্ষোভ দেখা দিয়েছে কর্মকর্তা-কর্মচারিদের মাঝে। একে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীরা ‘ফোর্স ফেয়ারওয়েল’ এবং প্রধান প্রকৌশলীর ‘নিউ ইনোভেশন’ বলে আখ্যায়িত করছেন অনেকে।

এলজিইডিতে সাধারণত প্রতি ছয় মাস অন্তর সার্বিক কার্যক্রমের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে যারা বিদায় নেন তাদের বিদায় সম্বর্ধনাও ওই বৈঠকে দেওয়া হয়।

কিন্তু গতকাল কোনো পর্যালোচনা বৈঠক ছিলো না। শুধুমাত্র আশরাফ হোসেনকে বিদায় দেয়ার জন্যই এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিলো।

এ অনুষ্ঠানকে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানের স্বেচ্ছাচারিতামূলক কর্মকা-ের একটি নজির বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। প্রকৃতপক্ষে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফ হোসেনকে অপদস্থ করতেই এ অনুষ্ঠানের আয়োজন বলে মন্তব্য করছেন তারা।

শেয়ার করুন