লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির মৃত্যুর পর, তার দ্বারা সংঘটিত যৌন কেলেঙ্কারির অনেক ঘটনা উন্মোচিত হয়েছে। কিন্তু যে স্থানে বসে এসব কাজ তিনি করতেন, সে জায়গা সম্পর্কে বিশদ কোনো খবর এতদিন গণমাধ্যমে আসেনি। বিবিসি-৪ ‘ডকুমেন্টারি’তে এই প্রথম ছবিসহ গাদ্দাফির ‘সেক্স চেম্বারে’র তথ্য প্রকাশ করা হয়েছে।
ডকুমেন্টারিতে বলা হয়, অত্যাধুনিক এসব ঘরে বসে গাদ্দাফি অনেক ‘কুকর্ম’ করেছেন। নষ্ট করেছেন অনেক যুবতীর জীবন।
সাধারণত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শত-শত সুন্দরী টিনেজারদের ধরে আনতেন গাদ্দাফি। তারপর তাদের বাধ্য করতেন পর্ণোগ্রাফী দেখতে। জোর করে নিজের লালসা চরিতার্থ করতেন। যারা অবাধ্য হতেন, তাদের শেষ ঠিকানা হত পরপার। খুন করে লাশ রাখ হত ওই ঘরে থাকা হিমাগারে!








