মন্ত্রীদের ‘উস্কানিমূলক’ বক্তব্যে রাজনৈতিক সমঝোতার পথ বন্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
শনিবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘সরকার ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে বিভেদ ও ঝগড়া করতে চায়। বিএনপির বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা এমন সব বক্তব্য দিচ্ছেন, এমন উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এটা সংলাপ ও সমঝোতার পথ রুদ্ধ করছে বলে আমরা মনে করি।’







