পাঁচ বছরের আগে সংলাপের সম্ভাবনা নেই: নাসিম

0
280
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ৫ বছরের আগে বিরোধী দল বিএনপির সাথে সংলাপের কোন সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৫ বছরের জন্য নির্বাচন হয়েছে। তাই ৫ বছরের আগে সংলাপ শুরুর কোন সম্ভবনা নেই।’
নাসিম আজ বৃহষ্পতিবার আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমিন্ডস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত বৈঠক শেষে সংবাদ সম্মলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মত হবে। আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছি। এরমধ্যে সংলাপের সুযোগ নেই, নির্বাচনেরও সুযোগ নেই।
দুদক বিভিন্ন মন্ত্রী-এমপিদের অবৈদ্ধ সম্পদের হিসাবের আনুসন্ধান করছে, এ ব্যাপারে ১৪দলের অভিমত কি? জানতে চাইলে ১৪ দলের মুখপাত্র বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা যার যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নিক। দুদক তাদের এখতিয়ার অনুযায়ি ব্যবস্থা নিবে। আমাদের নেত্রীতো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন।
‘খালেদা জিয়ার বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল’ উল্লেখ করে নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করতে হয়। সে কারণে যৌথবাহিনীও একটু কঠোর হয়েছে। খালেদা জিয়া কীভাবে এদের ভিনদেশী বললেন? এটা দায়িত্বহীন ও রাষ্ট্রদ্রোহীতার শামিল।
নাসিম বলেন, বিএনপির জামায়াতের নানা নৈরাজ্য সত্ত্বেও নেত্রীর যোগ্য নেতৃত্ব ও ১৪ দলের নেতাদের দৃঢ় প্রত্যয়ের কারণে শেষপর্যন্ত আমরা সফল হয়েছি। আর এজন্য প্রধানমন্ত্রী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
বৈঠকে বিচারপতি হাবিবুর রহমান, সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান ও নির্বাচনী সহিংসতায় নিহত সবার প্রতি শোক প্রকাশ করা হয়। এছাড়াও তরিকত ফেডারেশনকে ১৪ দলের অন্তভূক্ত করা হয়।
এর আগে বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহনে গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ড. আবদুর রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাসদ একাংশের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ। 

শেয়ার করুন