মির্জা ফখরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

0
196
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে।

আসামি পক্ষের এক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অদেশ দেন।

আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধূরীসহ অন্যান্য আইনজীবী। মির্জা ফখরুল ইসলামের পক্ষে রবিবার তারা আগাম জামিন চেয়ে আবেদন করেন।

শেয়ার করুন