কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার: যোগাযোগমন্ত্রী

0
214
Print Friendly, PDF & Email

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সরকার দেশী-বিদেশী কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।প্রয়োজনে তাদের পরামর্শ ভেবে দেখা হতে পারে, তবে নতি স্বীকার করলে একমাত্র দেশের বাস্তবতার কাছেই আওয়ামী লীগ মাথানত করবে।”

শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইলে আবদুল্লাহপুর- বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রায় দেড়শ কোটি টাকা ব্যায়ে মহাসড়কটি চারলেনে উন্নীত করার-ও ঘোষণা দেন তিনি।

সহিংসতামুক্ত রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয়ায় বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান তিনি।
বেগম খালেদা জিয়া সহিংসতা রাজনীতি ছেড়ে শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

যোগাযোগমন্ত্রী সূচিত্রা সেনের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে তিনি জানান, তার প্রিয় অভিনেত্রী ছিলেন সুচিত্রা। অন্তিম ইচ্ছে অনুযায়ী সূচিত্রা সেনের মরদেহ স্বদেশ ভূমি বাংলাদেশে আনা হলে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক বিভাগের ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, ঢাকার নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ ও মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন