বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জামিন ও রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম আলী মাসূদ শেখ আবেদন দুটি না মঞ্জুর করেন। তবে পাঁচ কার্য দিবসের মধ্যে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
এর আগে খোকার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যা প্রচেষ্টার অভিযোগে গত বছরের ১৮ নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন না মঞ্জুর করেন।
আদালতে আসামী পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট সানাউল্যা মিয়া। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন আব্দুল্লা আবু।







