বিএনপি নেতা গোলাম আকবর আটক

0
236
Print Friendly, PDF & Email

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে গোলাম আকবর খন্দকারের আটকের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, অবরোধের সমর্থনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

শেয়ার করুন