তাঁরা দুজনেই শচীনের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু ‘হ্যাপি নিউ ইয়্যার’ ছবির শ্যুটিংয়ের জন্য দেশের বাইরে অবস্থান করায় প্রিয় বন্ধুর খেলা মাঠে বসে উপভোগ করতে পারছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান। অন্যদিকে শচিনের আরেক বন্ধু আমির খান ঠিকই সময় ম্যানেজ করে উপস্থিত হয়েছেন গ্যালারিতে খেলা দেখার জন্য। ভারতের কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকারের ২০০তম এবং জীবনের শেষ ক্রিকেট টেস্টে বিশেষ আমন্ত্রণে কমেন্ট্রি বক্সে বসেছেন অভিনেতা আমির খান।
শচীনের খেলোয়ারি জীবনের শেষ ইনিংসে উপস্থিত হওয়া আমির খান খেলাপ্রেমী এবং তার মহাকাব্যিক লগান ছবিতে ক্রিকেট দিয়ে ব্রিটিশদের তাড়িয়ে দেয়ার এক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। যা তার চলচ্চিত্র জীবনের এক মাইলফলক হয়ে আছে।









