আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ

0
204
Print Friendly, PDF & Email

আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। বুধবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনার জনাব মো. শাহনেওয়াজ গত ৭ নভেম্বর “জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না” মর্মে বক্তব্য দিয়ে সরকারি ষড়যন্ত্র বাস্তবায়নের অভিপ্রায় ব্যক্ত করেছেন। সরকার জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার জন্য এবং দলীয় প্রতীকে জামায়াত যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য যে চক্রান্ত করেছে, নির্বাচন কমিশন তা বাস্তবায়নের জন্য উঠেপড়ে লেগেছে।’

নির্বাচন কমিশনের প্রতি ১৮-দলীয় জোটসহ কোনো বিরোধী দলেরই আস্থা নেই উল্লেখ করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, দেশের জনগণ সরকারের সঙ্গে এই নির্বাচন কমিশনেরও পদত্যাগ চায়।

শেয়ার করুন