তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রীর আহবানে সংবিধান মেনেই পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রীরা। এ ব্যাপারে কারো কোন দ্বিমত থাকলে তিনি আদালতের স্মরনাপন্ন হতে পারেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তারিখ উল্লেখ না করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া মন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী আজ এ মন্তব্য করেন। মন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ম মেনেই দেয়া হয়েছে এমন দাবি করে তথ্যমন্ত্রী এ নিয়ে অহেতুক জটিলতা সৃষ্টি না করতেও সবাইকে অনুরোধ করেন।







