ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়। সোমবার পঙ্কজ শরণের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বেলা ১১টায় বৈঠক শুরু হয় এবং দুই ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে আওয়ামী লীগের কেউ ছিল কি না তা জনা যায়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের সঙ্গে রাষ্ট্রদূতের কোন বিষয় নিয়ে আলাপ হয়েছে তা জানা যায়নি।
তবে বর্তমান দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা করছে পর্যবেক্ষকমহল।







