নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে পাস হওয়া সাতটি বিলে সম্মতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট।
রোববার এই সম্মতি দিয়ে বিলগুলোতে স্বাক্ষর করেন তিনি। যার ফলে এই ৭টি বিল আইনে পরিণত হলো।
রাষ্ট্রপতির সম্মতি দেয়া বিলগুলো হলো- এশিয়ান রি-ইন্সুরেন্স করপোরেশন বিল-২০১৩, গ্রামীণ ব্যাংক বিল-২০১৩, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিল-২০১৩, পায়রা বন্দর কর্তৃপক্ষ বিল-২০১৩, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল-২০১৩ ও নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল-২০১৩ এবং ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল-২০১৩।









