ইন্ডিয়ান ওপেনে দাপট দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকু রহমান। শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে পাঁচটি শট কম খেলে এখনও শীর্ষে রয়েছেন দেশের তারকা এই গলফার।
তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সের পর দেখা যাচ্ছে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলেছেন সিদ্দিকুর। প্রায় সাড়ে ১২ লাখ ডলারের এই টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডে তেমন হোঁচট না খেলে ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়ান ট্যুরের শিরোপা জিততে যাচ্ছেন তিনি।
এদিকে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে সিদ্দিকুরের পরই রয়েছেন দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা জেতা ভারতীয় এসএসপি চৌরাশিয়া।
ক্যারিয়ারের দুর্দন্ত পারফরম্যান্স করছেন এমনটা জানিয়ে সিদ্দিকুর বলেছেন, ‘সপ্তাহটা দারুণ কেটেছে। ক্যারিয়ারে এমনটা কখনও খেলতে পারিনি। প্রত্যেকটা বলই হিট করতে পেরেছি।’









