হুমায়ূন আহমেদের গল্পে চলচ্চিত্র নির্মাণ করবেন শাওন

0
218
Print Friendly, PDF & Email

এ দেশের বরেণ্য চলচ্চিত্রকার ও সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর হাতে গোণা কয়েকজন হুমায়ূন আহমেদের গল্পে নাটক নির্মাণ করেছেন। এবার হুমায়ূন আহমেদের গল্পে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছেন মেহের আফরোজ শাওন। শাওন জানান, জীবদ্দশায় হুমায়ূন আহমেদের চাওয়া ছিল শাওন যেন চলচ্চিত্র পরিচালনায় আসেন। হুমায়ূনের সেই চাওয়ার জন্যই শাওন চলচ্চিত্র পরিচালনার প্রস্তুতি গ্রহণ করছেন। শাওনের জন্য হুমায়ূন আহমেদ একটি চলচ্চিত্রের স্ক্রিপ্টও লিখে রেখেছিলেন। এবার সম্ভবত সেই স্ক্রিপ্টটি নিয়েই চলচ্চিত্র পরিচালনায় নামবেন মেহের আফরোজ শাওন। পাশাপাশি, ‘জোসনা ও জননীর গল্প’ উপন্যাস অবলম্বনে একটি ধারাবাহিক নির্মাণের কাজ গুছিয়েছেন তিনি। এরইমধ্যে ২৬ পর্বের স্ক্রিপ্ট সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই হয়তো চলচ্চিত্র পরিচালক শাওনকে দেখা যাবে।

শেয়ার করুন