নারায়ণগঞ্জের ফতুল্লায় সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। রোববারের ম্যাচটি থেকে বাদ পড়েছেন ওপেনার তামিম ইকবাল। তার বদলে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান।
হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড দলেও চারটি পরিবর্তন এসেছে। দলটির নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের বদলে আজ দায়িত্ব পালন করবেন পেসার কাইল মিলস। তাছাড়া নেশাম, রাদারফোর্ড ও টিম সাউদির বদলে কিউই দলে জায়গা পেয়েছেন মিলনি, মুনরো, ম্যাকক্লেনগান ও রঞ্চি।









