কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে থাকছেন শাহরুখ, বচ্চন পরিবার

0
209
Print Friendly, PDF & Email

১৯ তম ‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে আগামী ১০ নভেম্বর। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন।
ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বচ্চন পরিবার। আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের ব্রান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান এবং দক্ষিণ ভারতের সুপারস্টার কমল হাসান। অনুষ্ঠানে ভারতসহ গোটা বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।
এই চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হবে সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের মুক্তি না পাওয়া ‘সানগ্লাস’ চলচ্চিত্রটি।
মুখ্যমন্ত্রী তার বার্তায় জানিয়েছেন, ১০ নভেম্বর ২০১৩ কলকাতার কাছে আরও একটি বিশেষ কারণে চিরস্মরণীয় হতে চলেছে।
কেননা এই দিনেই ব্যক্তিগত ১৯৯তম টেস্ট ম্যাচটি খেলতে ক্রিকেটের নন্দন কানন কলকাতার ইডেন গার্ডেনের মাঠে নামছেন ক্রিকেট ঈশ্বর লিটল মাস্টার শচীন টেন্ডুলকার

শেয়ার করুন