এরশাদের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

0
179
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের খবর গণমাধ্যমে যথাযথভাবে না আসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার দুপুর ১২টায় বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে ‘সুগন্ধায়’ তিনি সাংবাদিকদের ব্রিফিং করবেন।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

হাওলাদার জানান, এরশাদ গতকালের বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন।

প্রসঙ্গত, রোববার রাতে প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১৫ নেতা অংশ নেন। বৈঠক শেষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের যৌথ ব্রিফিং করেন।

শেয়ার করুন