গনতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বা যাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
তিনি আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনারে সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এ কথা বলেন।
তিনি আরও বলেন, সকল দলের উচিত নির্বাচনকে সুষ্ঠ ও সুন্দর করতে সহযোগীতা করা। ভোটার তালিকার ভুল ত্রুটি নিয়ে রাজনৈতিক বিকর্তের সৃষ্টির সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।







