মালিবাগের দামি ফ্ল্যাটে চলছে যৌনব্যবসা

0
284
Print Friendly, PDF & Email

একটি পরিপাটি ফ্ল্যাট। ভাড়া স্বাভাবিক ফ্ল্যাটের চেয়ে অনেক বেশি। সাধারণ বাসার মতো ড্রয়িং রুমে সোফা, খাবারের টেবিল-চেয়ার, সবই আছে।। বেডরুম তিনটিতে আছে বিছানাসহ খাট। কেউ আন্দাজই করতে পারবে না যে এই ফ্লাটেই সন্ধ্যে নামলে শুরু হয় যৌনব্যবসা।

রাজধানীর মালিবাগ মোড়ের পূর্ব দিকে পেট্রোল পাম্পের আগের গলি, ৯৬২/সি আউটার সার্কুলার রোড। বাড়িটির পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয় নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা সেখানে অভিযান চালায় শাজাহানপুর থানা পুলিশ।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম মিয়া সাংবাদিকদের জানান, “দীর্ঘদিন ধরে তারা ওই ফ্ল্যাটে যৌনব্যবসা চলছে। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ৮টায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে।”

রাত ৯টার দিকে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের হাজির করা হবে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন