পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান কালে নিহত হয়েছে তিন বাংলাদেশি। বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ হজ মিশন।
নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ আফসার আলী কাজী, নওগাঁ জেলার রানীনগর উপজেলার ইলিম ফকির ও সাতক্ষীরা সদর উপজেলার জুলফিকার আলী। এদের মধ্যে মোহাম্মদ আফসার আলী কাজী মদিনায় ১৭ সেপ্টেম্বর একটি ক্লিনিকে, জুলফিকার আলী তার হোটেল কক্ষে ১৪ সেপ্টেম্বর ও ইলিম ফকির মক্কায় ১৫ সেপ্টেম্বর মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ মক্কা ও মদিনায় দাফন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ হজ মিশন।
এ বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৮১টি ফ্লাইটের মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৪’শ ৮৮ জন বাংলাদেশি হজযাত্রী এরই মধ্যে সৌদিতে পৌঁছেছেন।







