বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি আবার ফিরে আসবে: জয়

0
171
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ফিরে এলে আওয়ামী লীগ সরকারের সময়ে বানানো ১৪ হাজার ইউনিয়ন তথ্যকেন্দ্র বন্ধ করে দেবে।

রোববার বিকেলে ময়মনসিংহের মুক্তগাছার রামকিশোর মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বিরোধীদলের সমালোচনা করে জয় বলেন, ‘গত সাড়ে ৪ বছরে দেশে একটি বোমা হামলার ঘটনাও ঘটেনি। বিএনপি জোটকে ভোট দিলে বোমা হামলা, হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতি আবার ফিরে আসবে। বিদ্যুৎ উৎপাদন ও কলকারখানা বন্ধ হয়ে যাবে। দেশে আবারও বেকারত্ব বেড়ে যাবে।’

আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে হাসিনাপুত্র বলেন, ‘এ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতে অমূল পরিবর্তন হয়েছে। অথচ বিএনপি জোট দেশের হাজার হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সরকার সেসব ক্লিনিক চালু করে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে।’

সজীব ওয়াজেদ বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে পোশাক কারখানার পাশাপাশি টেলিভিশন কারখানা, কম্পিউটার কারখানা, তথ্যপ্রযুক্তি কারখানা করবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নৌকায় ভোট চান।

শেয়ার করুন