প্রধানমন্ত্রী স্বাধীনতার অর্থ বোঝেন না : শাহ মোয়াজ্জেম

0
187
Print Friendly, PDF & Email

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধ করেননি তাই স্বাধীনতার অর্থ বোঝেন না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শাহ মোয়াজ্জেম বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধ করেন নি। তিনি এবং তার দল ঢাক-ঢোল পিটিয়ে স্বাধীনতার পক্ষে কথা বললেও তারা স্বাধীনতার অর্থ বোঝেন না।’

অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশে নির্বাচন হবে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য গণতান্ত্রিক দেশে কী গুম, হত্যা, নির্যাতন এবং বিরোধী দলের নেতাদের ওপর মিথ্যা মামলা দেয়া হয়?’

মোয়াজ্জেম বলেন, ‘আমরা আইয়ুব ও ইয়াহিয়া খানের কাছে মাথা নত করিনি। আর এই নারী প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করবো তার প্রশ্নই আসে না।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) মো. ইসহাক মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

শেয়ার করুন