ঐশী রহমানের জামিন নামঞ্জুর করেছে আদালত।বৃহস্পতিবার সকালে মহানগর হাকিম হাকিম বিকাশ কুমার আদালত ঐশীর জামিন নামঞ্জুর করে।
শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
এর আগে আইনজীবী মাহাবুব হাসান রানা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করেন। মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ বিষয়ে শুনানির জন্য ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ গত ১৬ অগাস্ট তাদের চামেলীবাগের ফ্ল্যাটে পাওয়া যায়।
তার আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঐশী ১৭ অগাস্ট পুলিশের কাছে ধরা দেয়। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।







