কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)ছাত্র সংগঠনগুলোর উচ্ছৃঙ্খল আচরণের কারণে আগামী এক মাসের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপাচার্য ড. আবদুল হাকিম সরকার।
সভায় একটি সূত্র জানায়, সব রাজনৈতিক সংগঠন আধিপত্য বিস্তার, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে রাজনীতির নামে বহিরাগত প্রবেশ, একাধিক সংগঠনের একই সময়ে কমসূচি আহ্বান করাসহ বিভিন্ন কারণে আগামী এক মাসের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ছাত্র সংগঠনগুলো তাদের ইচ্ছেমতো কর্মসূচি দিচ্ছিল। এতে ক্যাম্পাসে যেকোনো মুহূর্তে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে।









