ভোটার তালিকা থেকে বাদ পড়ছে যুদ্ধাপরাধীরা : অনুমোদন মন্ত্রিসভায়

0
883
Print Friendly, PDF & Email

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা ভোটার হতে পারবে না। এমন বিধান রেখে ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন-২০১৩ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনে বলা হয়েছে যদি আগে থেকে আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত ব্যক্তির কারও নাম ভোটার তালিকায় থাকে তবে তার নাম তালিকা থেকে বাদ দেয়া হবে। এছাড়া সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিরাপত্তা দিতে আইন সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন