রাজধানীর মিরপুরের পল্লবীতে এক যুবলীগ নেতা রকি (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটেছে।
পল্লবী থানার সাব-ইন্সপেক্টর এনামুল হক খন্দকার জানান, শনিবার সকাল ১০টার দিকে মিরপুরের পল্লবীর সেকশন-৭ এর ৪ নম্বর রোডে চার থেকে পাঁচজনের একটি দল রকির ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রকিকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







