র্যাবের পর এবার বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের খান্দার এলাকায় নতুন জঙ্গী সংগঠন �বিইএম� এর আরেক আস্তানার খোজ পেয়েছে। এসময় বিইএম’র আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করার হয়েছে ইংল্যান্ডে তৈরী রিভলভার , ৮টি তাজা ককটেল ,বোমা তৈরীর সরঞ্জামাদি সহ বিপুল পরিমান জেহাদী বই । তবে এ সময় ওই আস্তানায় কাউকে পাওয়া যায়নি ।
জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঠনঠনিয়া এলাকার আ’লীগ নেতা দুলালের ভাড়া দেয়া একটি ম্যাচ থেকে আত্বপ্রকাশ হওয়া নতুন জঙ্গী সংগঠন বিইএম এর গোপন আস্তানায় হানা দিয়ে তিন জন গ্রেফতার করে। এসময় র্যাব সদস্যরা সেখান থেকে আধুনিক যুদ্ধাস্ত্র, গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। ব্যাপক জিজ্জাসাবাদের পর তাদের দেয়া গুরুত্বপূর্ন তথ্যর উর ভিত্তি করে র্যাব তাদের অভিযান অব্যাহত রাখে । তাদের তথ্যর উপর ভিত্তি করে গোয়েন্দা পুলিশ গতকাল বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় । অভিযানের এক পর্যায়ে বিকাল ৪টার দিকে সহকারী পুলিশ সুপার এ সার্কেল ও ডিবি ইন্সপেক্টর মিজানের নের্তৃতে ডিবি শহরের খান্দার এলাকায় অভিযান শুরু করে । এসময় তারা এলাকার জনৈক রেজাউলের মালিকানাধিন ভাড়া দেয়া একটি ম্যাচ ( ছাত্রবাস) এর ভেতর অভিযান চালায় । এসময় মেচটি তালাবন্ধ থাকায় ডিবি সদস্যরা তালা ভেঙ্গে সেখানে প্রবেশ করে । সেখানে তল্লাশীকালে র্যাব ১টি বিদেশী রিভলভার ,৮টি তাজা ককটেল ,লি প্লেট , পরিমান জেহাদী বই সহ বোমা তৈরীর মালাল উদ্ধার করে । এসময় মাচে কাউকে আওয়া যায়নি ।
এদিকে গতকাল শহরে ডিবির অভিযানে জঙ্গী আস্তানা থেকে অস্ত্র .ককটেল ও বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জামাদী সহ আটক মালামালের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের কিছু জানানো হয়নি ।







