শুক্রবার সন্ধ্যা ৭টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল শুরু হবে বলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘সন্ত্রাসী সংগঠন শিবির’ দেশজুড়ে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষদের উপর হামলা চালাচ্ছে। তারা গণজাগরণ মঞ্চের সহযোদ্ধাদের উপরও হামলা করেছে।
তিনি বলেন, “গণজাগরণ মঞ্চের সহযোদ্ধা বুয়েটের মেধাবী শিক্ষার্থী দীপের উপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করে এই হেফাজত-শিবিরের সন্ত্রাসীরা।”
এরপর বুয়েট শিক্ষার্থী তন্ময় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম তৌহিদ আল হোসেন তুহিনের উপরও তারাই হামলা চালিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী আবাসিক হলের প্রাধ্যক্ষের বাসভবনের সামনের রাস্তায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ছাত্রলীগ নেতাদের অভিযোগ, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
এহামলাকে সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনার উপরে হামলা বলে আখ্যা দিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি







