শহরের পূর্বখাবাসপুর তালতলায় ৯ বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
অভিযোগে জানা গেছে, তালতলা এলাকার বসিন্দা কানাই লাল বর্নিকের বখাটে ছেলে শান্ত বর্নিক রোববার সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক শান্ত পালিয়ে যায়।
মেয়েটির পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, ঘটনার পর স্থানীয় প্রভাবশালী একটি মহল ঘটনাটি মীমাংসার জন্য মেয়ের বাবাকে চাপ দিচ্ছে। বাধ্য হয়ে মেয়েটির বাবা ধর্ষক শান্তর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করতে পারেনি।
এ বিষয়ে কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। তাছাড়া এ বিষয়ে থানায় কোনো অভিযোগও আসেনি।







