ডিসিসি নির্বাচন চেয়ে হাইকোর্টে রিটের আদেশ মঙ্গলবার

0
253
Print Friendly, PDF & Email

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে হাইকোর্টে দায়ের করা দুই রিট আবেদনের বিষয়ে মঙ্গলবার আদেশ দানের দিন পুননির্ধারণ করা হয়েছে।  সোমবার আদেশ দানের দিন নির্ধারিত থাকলেও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার সময়ের আবেদন জানান। এ আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আদেশ দানের দিন পুনর্র্নিধারণ করেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ। রোববার রিট আবেদন দু’টি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এডভোকেট মোস্তফা আহমেদ ও এডভোকেট আলমগীর হোসেন।

শেয়ার করুন