গণভোট প্রবর্তনের সুপারিশ টিআইবির

0
246
Print Friendly, PDF & Email

সংবিধান সংশোধনসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনে গণভোট প্রবর্তনের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।গণভোট প্রবর্তনের সুপারিশ টিআইবির

রোববার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পার্লামেন্ট ওয়াচ গবেষণা’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংসদকে অধিকতর কার্যকর করার জন্য টিআইবি বিভিন্ন সুপারিশ তুলে ধরে।

দলীয়ভাবে সংসদ বর্জন বন্ধে এতে আইন প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে।

বিরোধী দলের সংসদ বর্জনের কারণে চার কোটি এক লাখ ৩৪ হাজার টাকা ক্ষতি হয়েছে বলেও টিআইবি তাদের গবেষণায় তুলে ধরেছে।

‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার’ পদ্ধতির দাবিতে আন্দোলনরত বিএনপি টানা ৮৩ কার্যদিবস সংসদ বর্জন করেছে। সোমবার শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে যোগ দেবে বলে ইতিমধ্যেই জানিয়েছে বিএনপি। অবশ্য সদস্য পদ টিকিয়ে রাখতে হলে সংবিধান অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সাংসদদের এ অধিবেশনে যোগ দিতেই হবে।

শেয়ার করুন