দু’টি মামলায় শিবির সভাপতি দেলোয়ার হোসেনের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণের দু’টি মামলায় সোমবার তাকে দশ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।শুনানি শেষে মহানগর হাকিম হারুণ অর রশিদ সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শিবির সভাপতি দেলোয়ারকে রোববার শ্যামলী থেকে গ্রেফতার করা হয়। এরপর সারাদেশে ব্যাপক গাড়ি ভাঙচুর চালায় শিবির কর্মীরা।
০১ এপ্রিল /২০১৩.







