কৃষি পঞ্জিকার উদ্বোধন

0
285
Print Friendly, PDF & Email

১৬ মার্চ, ২০১৩, নওগাঁর মান্দা উপজেলার শাহ কৃষি তথ্য পাঠাগারের উদ্যোগে গতকাল শুক্রবার একটি কৃষি পঞ্জিকার উদ্বোধন করা হয়উপজেলার কালীগ্রামে পাঠাগার চত্বরে আয়োজিত জাতীয় উন্নয়নে কৃষি: সমাজবিজ্ঞানীদের ভূমিকাশীর্ষক কর্মশালায় এটি উদ্বোধন করা হয়
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনএতে কৃষি পঞ্জিকা সম্পর্কে পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ বলেন, ফসল, মাছ ও প্রাণী পালন করার জন্য কোন সময় কী করতে হবে, তা এ পঞ্জিকার মাধ্যমে জানা যাবে ছাড়া এতে কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান তাক্ষণিকভাবে দেওয়ার জন্য কৃষিবিদদের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে
কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলতানা মোস্তফা খানম, এ কে এম শফিউল ইসলাম, নীলুফার সুলতানা, ওয়ারদাতুল আকমাম, মুহা. জুলফিকার আলী ইসলাম, শফিকুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন

 

শেয়ার করুন