কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় নিহত ৩

0
345
Print Friendly, PDF & Email

কালিয়াকৈর(গাজীপুর): রাজশাহী-জয়দেবপুর রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রেনের ধাক্কায় তিন টেম্পোযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার ভোর ৬টার দিকে সোনাখালী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেম্পোচালক উপজেলার ডোবাইল গ্রামের রিপন (৪০) , একই এলাকার বিদ্যা (৩০) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫)।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জাহিদুল ইসলাম জানান, টেম্পোটি ডোবাইল বাজার থেকে যাত্রী উঠিয়ে কালিয়াকৈর বাজারে আসছিল।

টেম্পোটি সোনাখালী রেলক্রসিংয়ে পৌঁছালে সিগন্যাল ব্যারিয়ার না থাকার সুযোগে রেলক্রসিং পার হতে যায়। এসময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন টেম্পোটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আরও জানান, রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান ট্রেন আসার সময় সিগন্যাল ব্যারিয়ার  না ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

  মার্চ ১৫,২০১৩

শেয়ার করুন