নতুন স্মার্টফোন ‘এস ৪’

0
211
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি: গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন এস ৪বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংস্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছেখবর বার্তা সংস্থা রয়টার্সের
চলতি বছরের এপ্রিল মাসের শেষ নাগাদ স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবেএর দাম বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং কর্তৃপক্ষ
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি এস ৪হচ্ছে বাজারের জনপ্রিয় গ্যালাক্সি এস ৩স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ২০১২ সালে বাজারে আসা গ্যালাক্সি এস ৩স্মার্টফোনটি ৪ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে
স্যামসাং কর্তৃপক্ষ জানায়, ১৫৫ টি দেশের ৩২৭ টি মোবাইল অপারেটরগ্যালাক্সি এস ৪স্মার্টফোনটি বিক্রি করবেসাদা ও কালো এ দুটি রঙে বাজারে আসবে আট কোর প্রসেসরের এ স্মার্টফোনটি৪.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ২ গিগাবাইট র‌্যাম রয়েছেএতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিও দেখার সুবিধা
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোনের বাজারে অ্যাপল, নকিয়া, এইচটিসি, সনির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে স্যামসাংয়ের নতুন টেক্কাহতে যাচ্ছে গ্যালাক্সি এস ৪স্মার্টফোনটি
স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা থাকায় চোখের ইশারা ও হাত নেড়ে নানা কাজ করা সম্ভব হবে
 

 

১৫ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন