ইসরায়েল সফরে যাচ্ছেন-ওবামা

0
195
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: গত প্রায় চার বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারতবে অবস্থার পরিবর্তন ঘটতে পারেকেননা ইসরায়েলিদের মান ভাঙাতে এখন নতুন পথ ধরেছেন তিনি
প্রেসিডেন্ট হিসেবে ওবামা আগামী সপ্তাহে প্রথম ইসরায়েল সফরে যাচ্ছেনতিনি নিশ্চিতভাবেই নেতানিয়াহুসহ ঊর্ধ্বতন অনেক নেতার সঙ্গে সাক্ষা করবেনসফরকালে তিনি ইসরায়েলি জনগণকে আবার আশ্বস্ত করে বলবেন, তিনি তাদের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ; তাদের স্বার্থের বিষয়টি তাঁর হূদয়ে প্রোথিত আছেওবামা আশা করছেন, তাঁর উদ্দেশ্য বাস্তবায়নে এই কৌশল ভালোই কাজে দেবেতাঁর এই সফরে ডানপন্থী নেতানিয়াহুকে ইরানের সঙ্গে একটা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে রাজি করানোর চেষ্টা করবেনএর মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন অচলাবস্থা কাটিয়ে ওঠাও সম্ভব হবে বলে বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের
অবশ্য, এই কাজ করা এতটা সহজ হবে নাকারণ, ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েলিরা ওবামাকে যে সন্দেহের চোখে দেখছে, তা কীভাবে কাটাবেনসেই চ্যালেঞ্জও রয়েছেইহুদি বসতি সম্প্রসারণ বন্ধ করতে নেতানিয়াহুর ওপর ওবামার চাপ এবং ঘোরশত্রু ইরানের ব্যাপারে তাঁর অবস্থানই ইসরায়েলিদের এই সন্দেহের প্রধান কারণ
ওবামার সাবেক উপদেষ্টা ডেনিস রস বলছেন, ‘ইসরায়েল যাওয়া ছাড়া ওবামার সামনে কোনো বিকল্প নেইইসরায়েলের সঙ্গে সংযোগ স্থাপনে এটা একটা সুযোগতবে সংযোগ কেটে যাওয়ারও একটা ঝুঁকি আছেকারণ, অনেক ইসরায়েলি কয়েকটি বিষয়ে ওবামার কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি চাইবেএর মধ্যে সবচেয়ে বড় হলো, ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে নিবৃত্ত করতে সামরিক শক্তি প্রয়োগতবে ওবামা চান, কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হলেই কেবল সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হতে পারে

 

১৫ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন